এই ইবুকে সৃষ্টিকর্তার সৃষ্টি, নিয়ামত, ইসলামের মানবিক কিছু বিধান, নবীজীর কিছু আদর্শ ইত্যাদি বর্ননা করা হয়েছে ইসলামিক গান আকারে। এই ইবুকটি ছোট ও বড় সবাই পড়ার উপযোগী। আমি গানগুলো যখন লিখি তখন প্রকাশ করার কথা ভাবিনি। গানগুলো আমার কিশোর বয়সে লেখা। এগুলো পড়ে এখনো ভালো লাগে ও মানসম্মত মনে হয়। আমার প্রায় সব লেখাই প্রকাশিত হয়েছে। তাই এসব ইসলামিক গানগুলোও প্রকাশ করার চিন্তা করলাম। সৃষ্টিকর্তা আমার এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, দুনিয়া ও আখেরাতে আমাদের কল্যান দান করুন, আমাদেরকে মানবিক জীবন যাপন করার শক্তি দিন সর্বপরি সকলের মঙ্গল করুন।