এই ই-বুকটিতে আটটি নিবন্ধ সংকলিত হয়েছে। আমি ২০১৩, ২০১৪, ২০১৫ এবং ২০২৪ সালে নিবন্ধগুলো লিখেছিলাম। এই নিবন্ধগুলোতে গত ষোল বছরের বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করা হয়েছে। আশা করি পাঠকরা নিবন্ধগুলো পড়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে কিছু জানতে পারবেন।
গত ষোল বছরে আমরা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উত্থান এবং শেখ হাসিনার শাসনের পতন দেখেছি। নির্বাচন, গণতন্ত্রের অনুশীলন ইত্যাদি বিষয়ে বিতর্ক এই ই-বুকে তুলে ধরা হয়েছে। হরতাল অবরোধ এবং জুলাই, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় প্রাণহানি এবং জনগণের দুর্ভোগের বিষয়েও এই ই-বুকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে।